1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

চকরিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া:

“নারী-কন্যার সুরক্ষা গড়ি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর বারোটায় চকরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় সর্বস্তরের নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা অধিদপ্তর চকরিয়ার কর্মকর্তা সাকেরা শরীফ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন ও উপজেলা সমবায় অফিসার মো. রমিজ উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, চকরিয়া থানার প্রতিনিধি এস.আই তাজুল ইসলাম ও ব্র্যাক আইএসইসি প্রজেক্ট চকরিয়ার ফিল্ড কো অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।
পরে সমাজে ও পরিবারে বিভিন্নভাবে অসামান্য অবদান রাখায় ক্যাটাগরিভিত্তিক ৫জন নারীর হাতে জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য আপা টুম্পা দাশ। এসময় উপজেলা মহিলা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নারী প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net