ঢাকা   ০১:৪২:৩৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগছড়ির রামগড়ের সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশনের পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো: হাসনাত মোর্শেদ ভূইয়া। পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাজাই মারমা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) মো: আবদুল কাদের, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রাশেদুল ইসলাম, ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও রামগড় প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন লাভলু, শিক্ষার্থী নূর এ তাহির আরাবী ও ইসরাত জাহান চৌধুরী সিফাত। আলোচনাসভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি