1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে মহান বিজয় দিবস পালিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজদিখানে মহান বিজয় দিবস পালিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার

এইচ. আই লিংকন, নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশের ন্যায় সিরাজদিখানেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার  সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরুহয়। এরপর উপজেলা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধা নিবেদনে এসময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকলের অংশগ্রহণে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার  আ ন ম ইমরান খান, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামশেদ ফরিদী,

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, উপজেলা শিক্ষা অফিসার কামরুন্নেসা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীনসহ অন্যান্যরা।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলা, শহীদ বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।#

মোঃ হামিদুল ইসলাম লিংকন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net