1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিএনপি'র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়নের ২৯ ডিসেম্বর রবিবার মাগুরায় আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শ্রীপুর ব্রীজ সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন।
শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম,

উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, মাহবুবুর রহমান,গয়েশপুর ইউনিয়ন বি এন পি’র আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহুরুল হক মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান টোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্যাসহ আরো অনেকে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৫/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net