1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ২ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল

ঈদগাঁওয়ে ২ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

চলছে বিজয়ের মাস ডিসেম্বর । এ উপলক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁওতে ১৫ ডিসেম্বর উদ্বোধন হয়েছে দুই দিনব্যাপী বিজয় মেলা।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করে ঈদগাঁও উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের দুইদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মেলা শুরু হয়েছে।

সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। এ সময় মেলা মঞ্চে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মমতাজুল হক, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২৪ এর গণঅভ্যুত্থান ও উন্মুক্ত চিত্রাঙ্কন কর্মশালার স্টল এবং অন্যান্য সামগ্রীর ৩০ থেকে ৩৫ টি স্টল খোলা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।
১৫/১২/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net