1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৫৬ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি লাবুর দোকান খাঁজা মার্কেট এলাকায় মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুভ উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষা অর্জনের গুরুত্ব অপরিসীম। দ্বীনি শিক্ষা ছাড়া অন্যান্য শিক্ষা পরিপূর্ণতা পায় না। বিজ্ঞানসম্মত, আধুনিক ভাবাধারায় দ্বীনি শিক্ষা এখন সময়ের দাবী। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা রয়েছে। যুগোপযোগী, আধুনিক মননে দ্বীনি শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা একটি মডেল মাদরাসা হিসেবে জায়গা করে নিবে বলে প্রত্যাশা করেন বক্তারা।’

দারুস সুন্নাহ রহমানিয়া মাদরাসার সুপার ও মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আমিনুর রশিদ রেজভীর সভাপতিত্বে উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদীয়া হোছাইনিয়া সুন্নিয়া মাদরাসার পরিচালক মাওলানা আলী আকবর, দারুস সুন্নাহ রহমানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মিজবাহ উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী মহিউদ্দিন, প্রবাসী রুকন উদ্দীন, জিয়াউর রহমান, হাফেজ মাওলানা নাঈম উদ্দীন প্রমূখ।

নিরিবিলি পরিবেশে প্রতিষ্ঠানে স্থানীয় ও দূরবর্তী শিক্ষার্থীদের জন্য অনাবাসিক ও আবাসিকের সু-ব্যবস্থা রয়েছে। এখানে প্রথম পর্যায়ে হিফয বিভাগ, নুরানি বিভাগ, দরসে নিজামী বিভাগ চালুর পরবর্তী ধীরে ধীরে এই মাদরাসাটি যাতে দাখিল মাদরাসায় রুপান্তর করা যায় সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন অত্র মাদরাসার পরিচালক।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
০৩.০১.২০২৫ খ্রিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net