ঢাকা   ০২:৫৪:২৪ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চৌদ্দগ্রামের মেষতলায় বিদায়ী ইমামকে সংবর্ধনা দিল এলাকাবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৬১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মেষতলা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী।

শুক্রবার (০৩ জানুয়ারি) বা’দ জুমআ মেষতলা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মো: বাহাদুর হোসাইনের নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদায়ী ইমামের হাতে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মো: বাহাদুর হোসাইন এ সময় বলেন, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীক হুজুর অত্র মসজিদে অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ আট বছর দ্বীনের খেদমত করে গেছেন। আমরা প্রিয় হুজুরের নেক হায়াত এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জে. সানজিদ এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো: জাফর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেষতলা গ্রাম সভাপতি মো: মাছুম বিল্লাহ, সামাজিক ব্যক্তিত্ব দলিলুর রহমান, যুবনেতা মির্জা ইউসুফ শামীম, মাওলানা জাহিদ হাসান, সামাজিক ব্যক্তিত্ব কামাল হোসেন, মো: মোস্তফা, আলমগীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি