1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২৮৪ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পাকা রাস্তায় হঠাৎ করে ইটের প্রাচীর নির্মাণ করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মনু মিয়ার ছেলে খোকনের বিরুদ্ধে। এ নিয়ে ঐ এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ-গোদাগারী পাকা সড়কের পূর্ব পাশে ব্রাক অফিস সংলগ্ন দৌলতপুর এলাকায়।
চলাচলের রাস্তা বন্ধ হয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ৪০টি পরিবার। কেউ মারা গেলে লাশ নিয়ে যাওয়ার মত রাস্তা নেই। রাস্তা বন্ধ করায় শিক্ষার্থীরা তাদের স্কুলে যেতে পারছে না। চলাচলে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন এলাকাবাসী। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আইনকে তোয়াক্কা না করে খোকন সরকারি রেকর্ডভূক্ত রাস্তার উপর নিজস্ব ঘর নির্মাণ আমাদের যাতায়াতের পথ রোধ করে রেখেছিল। এ নিয়ে তার সাথে কথা বললে সে তার জমির উপরেই যাতায়াতের রাস্তা তৈরি করে দিয়েছিলো। পরবর্তীতে তার দেওয়া সে রাস্তাটি সরকারি বাজেটে পাকাকরণ করা হলে স্থায়ীভাবে সে‌ রাস্তা দিয়েই আমরা বেশ কয়েক বছর যাতায়াত করছিলাম । কিন্তু খোকন হঠাৎ সে রাস্তার উপরে প্রাচীর নির্মাণ শুরু করে। আমরা অনেক নিষেধ করা সত্ত্বেও কাউকে তোয়াক্কা না করেই সে আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এতে করে আমরা বর্তমানে খুব জটিলতায় ভুগছি। বিষয়টির সঠিক সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভূক্তভোগীরা। এ ব্যাপারে দৌলতপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মঈনউদ্দিন কথা বললে তিনি জানান, বিষয়টি আমি অবগত আছি। রাস্তা নিয়ে যে সমস্যা সেটি সমাধানের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net