1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২০৮ বার

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীবের উদ্যেগে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিকাল ৪টায় উক্ত কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীবের সভাপতিত্বে ও মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর আলম রতন, কেন্দ্রীয় সাইবার ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের সদস্য সচিব সায়েম মোহাম্মদ প্রান্ত, মহানগর সাইবার ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান চৌধুরী জুয়েল, সদস্য সচিব শেখ মোঃ সিয়াম, মহানগর সাইবার ইউজার দল নেতা কাজী নাজমুল হাসান মাসুম, ফতুল্লা থানা সাইবার ইউজার দলের সমন্বয়ক মোঃ স্বপন, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, ১৩নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি রিফাত চৌধুরী, সহ-সভাপতি রাহিম চৌধুরী ও অন্যান্য বিভিন্ন ওয়ার্ড সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া আশু রোগমুক্তি ও দীর্ঘায় কামনা এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লঞ্চ স্টেশন মসজিদের ইমাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net