1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪

মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২২৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় খেলাফত মজলিসের জেলা কমিটি শনিবার বেলা ১১টায় মাগুরা শহরতলীর ভিটাসাইর রওজাতুল উলূম মাদরাসায় এক বৈঠকে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও নির্বাচক হিসেবে উপস্হিত ছিলেন খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা জোন ও খুলনা বিভাগের সমন্বয়ক মোঃ সিরাজুল ইসলাম। নব নির্বাচিত কমিটিতে খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান, সহসভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা শামছুজ্জামান, সহসাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আবুতালেব হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মনিরুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবীবুর রহমান, অর্থ সম্পাদক মোঃআলমগীর হোসাইন, সহ -অর্থ সম্পাদক মোঃদেলোয়ার হোসেন,দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, যুববিষয়ক সম্পাদক মোঃ মিনায়েত হোসেন। এছাড়া উক্ত দিনে মাওলানা আয়ূব হোসেনকে আহবায়ক ও হাফেজ মাওলানা মহিদুল ইসলামকে সদস্য সচিব করে মাগুরা সদর উপজেলা কমিটি গঠন করা হয়। হাফেজ মাওলানা আবুবকরকে আহবায়ক ও মাওলানা সাইফুল্লাহ ছেন্টুকে সদস্য্য সচিব করে পৌর কমিটিও গঠন করে হয়।

নবনির্বাচিত কমিটি দেশের শিক্ষা ব্যবস্থা সংষ্কার, আইন ব্যবস্থার সংষ্কারসহ আইনের বাস্তবায়ন, দেশীয় সম্পদের সুষম বন্টন, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েমের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া শাপলা চত্বরের শহীদ ও গণবিপ্লবের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের যথাযথ চিকিৎসার বিষয়ে সরকারকে যত্ববান হতে আহ্বান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আলফাজুর রহমান জিল্লাল ও মফিজুর রহমানসহ ,এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান শেষ করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net