1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ডিবি'র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ২৫৭ বার

স্টাফ রিপোর্টার:

মলম পার্টির ৫ সদস্যকে মলম বানানোর বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ, এসময় ২ টি বই উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯জানুয়ারী) বিকেলে ঢাকা জেলার
আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকা থেকে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেনের সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকা থেকে মোঃ আব্দুর রাজ্জাক (৪২), মাসুম @ ফারুক চৌধুরী (৪৪),মোঃ কাউছার মিয়া (৩৫), দেলোয়ার হোসেন (৪০),মোঃ শাহাদাত (৪৯)’কে ১০ পোটলা হালুয়া, মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি এবং ক্যানভাসিং করার জন্য ০২টি বই সহ গ্রেফতার করেন।

এ বিষয়ের ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ইনচার্জ মোঃ জালাল উদ্দিন শ্যামল বাংলা’র এ প্রতিবেদককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ আব্দুর রাজ্জাক (৪২) এর নেতৃত্বে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করিয়ে ও চোখে মলম লাগাইয়া যাত্রীদেরকে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়ে যাওয়ার মতো অপরাধ করে আসছে। তাদের সাথে আরো কারা জড়িত আছে কি-না সে সংক্রান্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net