1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল (৪০)নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হয়েছেন। ২২ জানুয়ারী
বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল (৪০) পীরগঞ্জ উপজেলার গোগর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২২ জানুয়ারী বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে রুবেল মটরসাইকেল চুরি করতে গেলে হাতেনাতে ধরা পড়লে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পুলিশ আরও জানায় রুবেলের বিরুদ্ধে থানায় চুরি ও নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মামলা রয়েছে এবং তার বাবার বিরুদ্ধেও একটি চুরির মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net