1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও ছাত্র সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও ছাত্র সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২১৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিন করে। পরে পৌর ঈদগাহ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা। সমাবেশে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত মিয়া মো: জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শাহআলম রাজু।

উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী ও ফায়জুল ইসলাম অনিকের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ড. জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলী আহমেদ মেম্মার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: ওয়াহিদুর রহমান মুজমদার মুক্তু, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, মো: ছলিম উল্যাহ টিপু, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ছুট্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি মো: শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো: শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, ফরিদ খাঁন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: হৃদয়। র‌্যালীতে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা সহ উপজেলার তেরটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্মরণকালের এ বিশাল র‌্যালীতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছসিত তৃণমূলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ পরিবারে কোন মুক্তিযোদ্ধা নেই। আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দলের আন্দোলনে তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়েছে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দল কোন ষড়যন্ত্রে পা দেবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net