1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হীরক জয়ন্তী ও পুনর্মিলনী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হীরক জয়ন্তী ও পুনর্মিলনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। হীরক জয়ন্তী ও পুনর্মিলনী কমিটির আহবায়ক সাবরিনা আজাদ ফারুকী, জান্নাতুল ফেরদৌসী, নাদিরা নাসির নিশি, শাহীনা বেগম ও নাবিয়া নাসির নীলা এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম, প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অবসরপ্রাপ্ত পরিচালক নুরুন নাহার বেগম।
মধ্যাহৃ বিরতির পর বিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থীদের নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অমূল্য স্মৃতিচারণ করে থাকেন। তারা ফিরে যায় সেই সোনালী দিনে। নির্মল হাসি, স্বপ্ন আর সাফল্যের ভরপুর ছিল প্রাঙ্গণ। এই স্কুলের প্রতি তাদের ভালোবাসা আজও অপরিবর্তিত। তাদের কন্ঠে সেই সব স্মৃতিচারণ হৃদয় স্পর্শ করে। নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা।
এক অসাধারণ মুর্হুতের সাক্ষী হতে এ অনুষ্ঠানে আজ সবাই একত্রিত হয়েছে। পরে স্কুলের গুণীজন ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদান শেষে সঙ্গীত শিল্পী পথিক নবী ব্যান্ড নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, এই অনুষ্ঠান ক্ষণে ক্ষণে হয় না। এমন একটি অনুষ্ঠানের জন্য বছরের পর অপেক্ষা করতে হয়। আজকে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই বিদ্যালয় সরকারিকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net