1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈষম্য শিকার হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

বৈষম্য শিকার হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৯ বার

এএইচ মোবারক

নিজস্ব প্রতিবেদকঃ

বৈশমের নামে আওয়ামি ফেসিস্টরা স্বরযন্ত্রের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে প্রবেশ করে হোমিওপ্যাথির ভাবমূর্তি নষ্ট করছেন। বৈষম্যের শিকার গ্রাজুয়েট হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধনে এ কথা বলেন ডাঃ আরিফুর রহমান মোল্লা।

গত ০২ ফেব্রয়ারী ২০২৫ ইং রবিবার সকাল ১০ টায় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডাঃ শাহজালাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্র সংসদের প্রথম নির্বাচিত জি.এস ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর সাবেক সদস্য ডাঃ আরিফুর রহমান মোল্লা ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ” বি.এইচ.এম.এসডি.এইচ.এম.এস চিকিৎসকদের নতুন পদ সৃষ্টি করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং জাতীয় হোমিওপ্যাথিক রিসার্স সেন্টার গঠন করতে হবে। বৈষম্যের নামে কতিপয় আওয়ামি স্বরযন্ত্রকারী হোমিও চিকিৎসক বিভিন্ন সরকারি অফিসে আবেদন করে হোমিওপ্যাথির ভাবমূর্তি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে । তাদের প্রতি কঠোর হুসিয়ারি উচ্চারণ করে সাবধান করে দেন। হোমিওপ্যাথিক অঙ্গনে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
এসময় মানববন্ধনে দাবী জানানো হল যে, ১. গ্রাজুয়েট হোমিওপ্যাথিক চিকিৎসকদের পি.এস.সির মাধ্যমে নিয়োগ।
২. উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য হোমিওপ্যাথিক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ৩. সরকারি দপ্তরের হোমিওপ্যাথিক সেক্টর থেকে আওয়ামী দোষরদের অপসারণ করতে হবে। ৪. বি.এইচ.এম.এস ডাক্তারদের সরকারি চাকরির বয়সসীমা ৩৪ করতে হবে। ৫. বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে যোগ্যতা সম্পন্ন চিকিৎসকদের মাধ্যমে দ্রুত গঠন করতে হবে।

ডাঃ টিপু সুলতান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হাফেজ ডাঃ মাসুদুর রহমান,ডাঃ কাসেমুর রহমান খান।

এছাড়াও বক্তব্য দেন ডাঃ সামসুল হক শামস, ডাঃ শফিক, ডাঃ মোস্তফা, ডাঃ মাহবুব, ডাঃ অদিত,ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ শাহপরান,ডাঃ রুমি আমিন, ডাঃআরিয়ান, ডাঃ আল হাসান মোবারক, ডাঃ পিয়াস, ডাঃ সালাউদ্দিন,ডাঃ সিনথিয়া শারমিন, ডাঃ নুসরাত জাহান,ডাঃ আহমেদ শরিফ ভাসানী,ডাঃ মোঃ রাকিব,ডাঃ আবু আক্তার প্রমূখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net