1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি স্ক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর, পৌরসভাধিন নাটাপাড়া ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে চিহিৃত মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে মাটি কেটে নিয়ে ফসলী জমির ব্যাপক ক্ষতিসাধন করছে এমন তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এর নেতৃত্বে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর, পৌরসভাধিন নাটাপাড়া ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় কাশিনগরের রামচন্দ্রপুর গ্রামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকা থেকে একটি স্ক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। এ সময় মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায় বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের একটি আভিযানিক দল ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি স্ক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর, পৌরসভাধিন নাটাপাড়া ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে চিহিৃত মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে মাটি কেটে নিয়ে ফসলী জমির ব্যাপক ক্ষতিসাধন করছে এমন তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এর নেতৃত্বে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর, পৌরসভাধিন নাটাপাড়া ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় কাশিনগরের রামচন্দ্রপুর গ্রামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকা থেকে একটি স্ক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। এ সময় মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায় বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের একটি আভিযানিক দল ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net