1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও - ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্থানীয় নির্বাচন নিয়ে যে তথ্য জানালেন ইসি শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে

ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন সহ ২১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন । এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) শামসুজ্জোহা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাদী বীর মুক্তিযোদ্ধার শামসুজ্জোহা বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলা এলাকার মৃত এজাব উদ্দীনের ছেলে। মামলায় এজাহারনামীয় ৬৪ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন– সাবেক এমপি দবিরুল ইসলামের ২ ভাই বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, মোহাম্মদ আলীর বড় ছেলে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক এমপি সুজনের ব্যক্তিগত সহকারী সাদেকুল ইসলাম প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ জানুয়ারি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলাম ও তার বড় ছেলে একাদশ সংসদের সাবেক সদস্য মাজহারুল ইসলাম সুজন এর নির্দেশে ১০০-১৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ককটেল ও পটকা নিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার তফসিলভুক্ত জমি দখল নেয়, এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। এ সময় সাবেক এমপি সুজনের সন্ত্রাসী বাহিনীরা মিল-চাতাল ও গাছপালা ধ্বংস করে প্রায় ১৫ লাখ ৪৮ হাজার টাকার ক্ষতি করে। পরে মামলা না করতে এই বীর মুক্তিযোদ্ধাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন দবিরুলের পরিবার ও তার লোকজন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে ভারতে আশ্রয় নিলে নেতা ও এমপিদের দ্বারা নির্যাতিতরা মুখ খুলতে শুরু করেন। তারই ধারাবাহিকতায় এই মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, শামসুজ্জোহা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মামলার প্রধান আসামি সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন বিভিন্ন মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন। বাকি আসামিদের ধরার জন্য প্রশাসন তৎপর রয়েছেন । আসামিদের খোঁজখবর পেলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net