1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

মাগুরায় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮১ বার

মোঃ সাইফুল্লাহ ;

‘সারা বাংলা ৮৮” সুখে দুঃখে পাশাপাশি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে শীতবস্ত্র বিতরণ করেছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন।

০৫ জানুয়ারি বুধবার বিকালে টুপিপাড়াস্থ ওহাব মার্কেট সংলগ্ন রাতুল টাইলসের দোকানের সামনে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এ সব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের মাগুরা জেলা প্যানেলের চ্যারিটি সম্পাদক হাসানুজ্জামান মিটুল, শ্রীপুর থানা কো-অর্ডিনেটর মির্জা নওরোজ, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ কর্মী মোঃ সাইফুল্লাহ, সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের সদস্য দ্বিপক বসু, বিশিষ্ট শিক্ষাবিদ মৃত্যুন্জয় কুমার ঘোষ, মনিরুজ্জামান লিটন,অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সহকারী শিক্ষিকা দিলরুবা খাতুন, বিশিষ্ট সমাজসেবক মোঃ জিহাদ মিয়া, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী রেহানা পারভীনসহ অন্যরা।

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের মাগুরা জেলা প্যানেলের চ্যারিটি সম্পাদক মোঃ হাসানুজ্জামান মিঠুল বলেন, সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে, তারই অংশ হিসাবে মাগুরার শ্রীপুরে আজকে এই শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম। শুধু তাই নই সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর আমাদের যে সকল বন্ধু বান্ধব রয়েছে তাদের আত্মীয় স্বজনেরা যারা হতদরিদ্র ও অসহায় মানুষ রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন সময় প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষকে আর্থিক সহায়তা,শিক্ষা বৃত্তি, চিকিৎসা বিষয়ক বিভিন্ন সহযোগিতা, হসপিটাইলজ রুগীর চিকিৎসা ব্যয়ভার বহন করা, বন্ধু বান্ধবদের মাঝে যারা পিছিয়ে পড়েছে তাদের সাহায্য সহযোগিতা করা। সব চেয়ে বড় বিষয় হলো “সারা বাংলা ৮৮, সুখে দু:খে পাশাপাশি” এই প্রতিপাদ্য নিয়ে আমরা বেশি করে মানুষের পাশে থেকে মানবকল্যাণ মূলক কাজ করে যেতে চাই। এই জন্য সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
০৫/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net