1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘোষিত বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে হলদিয়া ইউনিয়নে সাংবাদিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

ঘোষিত বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে হলদিয়া ইউনিয়নে সাংবাদিক সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৯ বার

রাউজান প্রতিনিধিঃ

ঘোষিত রাউজান উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও হলদিয়া ইউনিয়ন বিএনপি কমিটি বাতিলের দাবিতে সংবাদিক সম্মেলন করেছেন পদ বঞ্চিত বিএনপি নেতাকর্মীরা। ১০ ফেব্রুয়ারী বিকালে হলদিয়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোছলেহ উদ্দীন বলেন, ১৯৯৬ সালে বিএনপিতে যোগদানের মাধ্যমে সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে। হলদিয়া ইউনিয়নে ৯৫ ভাগ মানুষ সমর্থন করে গিয়াস উদ্দিন কাদের পরিবারকে। রাউজানে ৭০ ভাগ মানুষ সমর্থন করে এ পরিবারকে। গত ১৭ বছর মামলা-হামলার স্বীকার হয়েছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। ত্যাগীদের নির্যাতিতদের বাদ দিয়ে উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার দুই সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করেছে। ঘোষিত পকেট কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে রাউজান বিএনপির ত্যাগী নেতাদের মূলায়ন করতে হবে। অন্যতায় ঘোষিত পকেট কমিটি অবাঞ্চিত ঘোষনাসহ অবরোধ কর্মসূচী দিতে বাধ্য হব। তিনি বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রথমে ওয়ার্ড, তারপরে ইউনিয়ন কমিটি ও সর্বশেষ উপজেলা কমিটি করতে হয়। এ সাংগঠনিক নিয়ম মেনে দলকে শক্তিশালী করতে হবে। তিনি অবৈধ পকেট কমিটি বাতিলের জোর দাবি জানান। সাংবাদিক সম্মেলনে ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা দিদারুল আলম বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা  আলহাজ¦ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশনা দিয়েছেন রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোন ছাড় নেই। সন্ত্রাসী যেই হোক তাদের অবিলম্বে গ্রেফতার করার জন্য। উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন বলেন, ত্যাগীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণায় নেতাকর্মীদের হৃদয়ে রক্তখনন হয়েছে। এ কমিটি বাতিল করতেই হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ কামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ( বাবুল মুন্সী), বিএনপি নেতা কামাল উদ্দিন, মোঃ নুরুল আলম তালুকদার, ইউচুপ তালুকদার, কে এম আজগর উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদুল আলম জিকু, জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা জহুর আহাম্মদ মেম্বার, আহম্মদ মিয়া মেম্বার,মাষ্টার হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, মোঃ দুলাল, উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল খালেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, মোঃ ওমর ফারুক, যুবদল নেতা মোঃ মহিউদ্দিন, মোঃ মন্জু,জামাল উদ্দিন তালুকদার,ওসমান গনি রুবেল, মোঃ জয়নাল আবেদীন, মোঃ লোকমান, মোঃ ফারুক, মহিউদ্দিন, মাসুদ, বাবর, জয়নাল, মমতাজ উদ্দিন তালুকদার, দিদারুল আলম, ওমর ফারুকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net