1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে ‘প্রোডাক্টিভ রমাদান’ আলোচনা: ৮ শতাধিক শিক্ষার্থীর সম্মিলিত ইফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

কুবিতে ‘প্রোডাক্টিভ রমাদান’ আলোচনা: ৮ শতাধিক শিক্ষার্থীর সম্মিলিত ইফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২২৭ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা হয়।

বুধবার (৫ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আজাহার উদ্দীনের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

যুবাইর মুহাম্মদ এহসানুল হক রমজানের প্রস্তুতি এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “রোজা শুধু উপবাস থাকার বিষয় নয়, বরং পানাহার, কামাচার ও পাপাচার এই তিনটি বিষয় একত্রে পরিত্যাগের নাম রোজা।” তিনি উপস্থিত সবাইকে রমজানে দান-সদাকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা-মাতার সাথে সদাচরণের উপদেশ দেন।

বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, “রমজানের যথাযথ শিক্ষা এবং প্রস্তুতির অভাবে আমরা এই মাস থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারি না। বিশেষ করে এই বয়সে ইবাদত করলে পরবর্তী জীবনে তা অনেক বেশি কাজে আসে।”

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “রমজানকে আমাদের ভালভাবে কাজে লাগাতে হবে। আমরা প্রতি বছর রমজান মাসে এমন আয়োজন চাই।”

বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম বলেন, “রমজানের সময়ে ১৬ বছরেও এমন আয়োজন হয়নি। তাই আমি ক্লাবের সভাপতি কায়েস ভাইকে আহ্বান জানাই, প্রতি বছর সবাইকে নিয়ে এমন আয়োজন করতে যেন তারা উদ্যোগ গ্রহণ করেন।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল্লাহ খান বলেন, “আজকের আয়োজন একটি মিলনমেলা, যেখানে প্রায় এক হাজারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একসঙ্গে ইফতার করছে। এখানে জুনিয়র-সিনিয়রদের সাথে দেখা হয়েছে, যা আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। পাশাপাশি রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে জানতে পারলাম।”

উল্লেখ্য, সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য অংশীজনরাও অংশগ্রহণ করেন। এছাড়াও আগামী সপ্তাহে ক্লাবের পক্ষ থেকে ৫০০টি ফ্রি কোরআন বিতরণের ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net