1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মাদক কারবারি সুমনের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মাদক কারবারি সুমনের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২১০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের ‘মো: সুমন মিয়া’ নামে এক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। অভিযুক্ত সুমন একই গ্রামের ছারু মিয়া প্রকাশ ছেরু মিয়ার ছেলে। মাদক সেবন, মাদক বিক্রয়, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ সহ নানান অভিযোগে অভিযুক্ত এই সুমনের চতুর্মুখী অত্যাচারে এলাকাবাসীর দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষোভের বহিঃপ্রকাশ এ মানববন্ধন। এ সময় স্থানীয়রা তাকে অভিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। পরে এলাকাবাসী চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে এলাকাবাসী জানান, মাদক কারবারি, সমাজ বিরোধী, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী সুমন মিয়ার অত্যাচারে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে মাদক মামলা সহ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। গত কয়েকদিন আগেও সে গ্রেফতার হয়েছিলো। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, অবিলম্বে যাতে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামে ‘কিং ছুপুয়া সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় যুব সমাজ’ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক মো: হাসান মোরশেদ, ডা. আবদুল গফুর, আবুল খায়ের, আতাউর রহমান, আলী আশ্রাফ, আবদুর রাজ্জাক, আবদুল কাদের, আমান মিয়া, নুরুল আমিন, মো: নুরু মিয়া, হানিফ মিয়া, শফিকুর রহমান, জামাল হোসেন, মো: মোস্তফা মিয়া, আবু মিয়া, হারেছ মিয়া, হোসেন মিয়া, সিরাজ মিয়া, আবু তাহের তানু, ফটিক বাচ্চু, ছাদেক মিয়া, মো: ইউছুফ, মমতাজ মিয়া, কানু মিয়া, আকাব্বর আলী, ফজলুল হক, জয়নাল আবেদীন,সফিক মিয়া,শাহজী মিয়া, শহিদুল ইসলাম, রহিম মোল্লা, আবদুল হালিম, রমিজ মিয়া, আনোয়ার হোসেন, মহিন মিয়া, মো: ইকবাল হোসেন, জুয়েল রানা সোহাগ, নাহিয়ান, জাহিদ হাসান, শাহজাহান, আবু বকর, মো: কবির, আরিফুর রহমান, মো: রাফি, সোহেল, রুবেল, ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় কিং ছুপুয়া গ্রামের বয়োবৃদ্ধ মুরুব্বীগণ, যুব সমাজের নেতৃবৃন্দ, নারী-শিশু সহ সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net