1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শরীফের অনিশ্চিত শিক্ষাজীবন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

ঠাকুরগাঁওয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শরীফের অনিশ্চিত শিক্ষাজীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪১ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. শরীফুল ইসলাম শরীফ। দৃষ্টিপ্রতিবন্ধী এই শিক্ষার্থী এত দিন সমাজসেবা অধিদপ্তরের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের অধীনে থেকে পড়ালেখার সুযোগ পাচ্ছিল। তবে সম্প্রতি এক চিঠির মাধ্যমে তাকে প্রতিষ্ঠান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে তার শিক্ষাজীবন।
শরীফের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিহাট গ্রামে। তার বাবা রমজান আলী একজন দিনমজুর। শরীফ জানান, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম থেকে তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হতো। তবে সম্প্রতি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রিসোর্স শিক্ষক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত একটি চিঠি তার বাবার কাছে পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়, ভর্তি ফরমের তথ্য অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে শরীফের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে। এ কারণে তাকে প্রতিষ্ঠান ছাড়তে হবে। তবে শরীফের দাবি, বয়স যাই হোক, এসএসসি পরীক্ষা পর্যন্ত এ কার্যক্রমের আওতায় থাকার নিয়ম রয়েছে। এর আগে অনেক এইচএসসি শিক্ষার্থীরাও এখানে অবস্থান করেছেন। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে ব্রেইল বই দেওয়া হয়নি। এ নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলেন।
এ বিষয়ে শরীফের গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘শরীফ ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে পড়ালেখা করছে। ওর পরিবার খুবই গরিব। এখন যদি প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়, তা হলে ওর পড়াশোনা শেষ হয়ে যাবে।’ আরেক বাসিন্দা রুবিনা খাতুন বলেন, ‘শরীফ অনেক মেধাবী ছেলে। ওর এসএসসি পরীক্ষা সামনে। এ অবস্থায় তাকে বের করে দেওয়া হলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা চাই, অন্তত পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হোক।’এদিকে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী শরীফকে প্রতিষ্ঠান ছাড়তে বলা হয়েছে। তবে সে যদি আবেদন করে, তা হলে পরবর্তী মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net