ঢাকা   ১০:৫৬:১৫ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুটকিহারি কবরস্থান থেকে ৪টি কবর খুঁড়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৩০ মার্চ) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। কঙ্কাল চুরি হওয়া ব্যক্তিরা হলেন- মহেশখালী গ্রামের মৃত সিদ্দিকা বেগম, নাজু মিয়া, শরীফা খাতুন ও সিফাত আল হাসান। সকালে স্থানীয়রা দেখতে পান, কবরগুলো খোঁড়া এবং মরদেহের কোনো অস্তিত্ব নেই। পরে কবরস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে ভাতারমারি ফার্ম নামক ব্রিজের নিচে একটি ব্যাগের ভেতর থেকে একটি মানুষের মাথার খুলি ও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে কবরস্থানে ছুটে যান স্বজনরা। তারা কাঁদতে কাঁদতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সিদ্দিকা বেগমের ছেলে বলেন, ‘আমার মায়ের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, এটা ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। যারা এই কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নাজু মিয়ার পরিবারের সদস্য মোখলেসুর বলেন, ‘কবরস্থানে এমন ঘটনা ঘটবে, তা আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা আতঙ্কিত। প্রশাসন যেন দ্রুত অপরাধীদের খুঁজে বের করে।’ শরীফা খাতুনের পরিবারের বড় ছেলে রফিকুল বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি, তার ওপর এমন ঘটনা আমাদের আরও বিপর্যস্ত করে তুলেছে।’ সিফাত আল হাসানের পরিবারের বাবা কামাল হোসেন বলেন, ‘এই ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত। আমাদের পরিবারের সদস্যদের কঙ্কাল চুরির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’ ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি এবং অপরাধীদের শনাক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি