1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৩১ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলায় বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপি উক্ত প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ হাফেজ ও শিশু-কিশোর ৭০ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

সকাল ৮টা থেকে প্রতিযোগীদের নিবন্ধন শুরু হয়। নিবন্ধন শেষে শুরু হয় প্রতিযোগিতা। দুপুরে প্রতিযোগিতা শেষে অনুর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

তিতাস উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসরাফ অভীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রশিক্ষক হাফেজ মাওলানা ক্বারী হামিদুল্লাহ। এসময় উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আবু বকরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওঃ ক্বারী মোঃ সালাহউদ্দিন, উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন মুন্সী, মুফতী রেদোয়ান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য নুর মোহাম্মদ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু সাঈদ সরকার প্রমূখ। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net