1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় শিবির ও জামায়াতের বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় শিবির ও জামায়াতের বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২৫ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও বাজার মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (০১ মার্চ ২৫) বেলা সাড়ে ১১ টায় মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে র্র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের ভয়ানার মোড়ে সমাবেশে মিলিত হয়। শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়েরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আমিনুদ্দিন। বক্তারা আসন্ন রমজানের পবিত্রতা রক্ষায় রোজার সময় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা অথবা উপযুক্ত পর্দার ব্যবস্থা করার দাবী জানান। এছাড়া রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির পায়তারা রুখে দেয়া, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

উল্লেখ্য বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার বিকেলে মাগুরা শহর, শ্রীপুর, মহম্মদপুর এবং শালিখা উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বর্নাঢ্য র্র্যালী আলোচনা সভা করেছে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০১/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net