1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে জুলাই ২৪ আন্দোলনে শহীদ হওয়া মজিদ পরিবার পেল ১০ লক্ষ টাকা সরকারি সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

রামগড়ে জুলাই ২৪ আন্দোলনে শহীদ হওয়া মজিদ পরিবার পেল ১০ লক্ষ টাকা সরকারি সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৩২ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদ হওয়া খাগড়াছড়ির রামগড়ের সন্তান শহীদ আব্দুল মজিদ হোসেনের পরিবারকে ১০ লক্ষ টাকার সরকারি সহায়তার চেক তুলে দিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবি এম ইফতেখার ইসলাম খন্দকার।
শনিবার ২৯ মার্চ দুপুরে জেলা প্রশাসক মজিদ হোসেনের উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাড়িতে গিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার জানান, শহীদ মজিদ হোসেনের নাম গেজেটভুক্ত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা ও তার পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে। প্রথম ধাপে ১০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে, পরবর্তীতে আরো ২০ লক্ষ টাকা দেওয়া হবে। দুই ধাপে মোট ৩০ লক্ষ টাকা পাবে শহিদ মজিদ হোসেনের পরিবার।
শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রিমন, রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, রামগড় প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net