1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২১৯ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

ধর্ষণের শিকার মাগুরার শিশুসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এইসময় প্রতিবাদী ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

এছাড়া উপস্থিত ছাত্র-জনতা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে নানা ¯েøাগান দেন।

পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন উপস্থিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রেদুয়ান রাশেদ, শিক্ষার্থী মারুফ হোসেন, লিপি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রæত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণীর দূষ্কৃতিকারী গোষ্টি খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমুর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে সকলকে আন্তরিক হতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net