1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক - ২ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক — ২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় একটি গোডাউন থেকে প্রায় ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ। ঈদ উপলক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে দুস্থ ও গরিব মানুষের মাঝে ১০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বরাদ্দ করেছে খাদ্য মন্ত্রণালয়। সরকারের বরাদ্দ এই চাল নিয়ে বিভিন্ন জায়গায় কারসাজির অভিযোগ পাওয়া যাচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেবু লালের হাস্কিং মিলের গোডাউনে অভিযান চালিয়ে এ চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রানীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, আসামিদেরকে এদিনই রাত ৯টায় ঠাকুরগাঁও জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net