1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দেবরের সঙ্গে পরকীয়ায় প্রাণ গেল ভাবির, আটক - ২ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দেবরের সঙ্গে পরকীয়ায় প্রাণ গেল ভাবির, আটক — ২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিনতা রানী (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবর ও শাশুড়িকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের গনেশপাড়া গ্রামে এ ঘটনা। গৃহবধূর পরিবারের অভিযোগ, মেয়েকে হত্যা পর গলায় ফাঁস দিয়েছে দেবর ও শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূ বিনতা রানী বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের বুধুরাম পালের মেয়ে ও সবুজ চন্দ্রের স্ত্রী। ৬ বছরের পুষ্পা নামে এক কন্যা সন্তান রয়েছে তার। আটক দেবর সুমন চন্দ্র (২৩) ও তার মা বাসন্তী রানী ধনতলা ইউনিয়নের গনেশপাড়া গ্রামে সেবারামের স্ত্রী। গৃহবধূর পরিবার ও পুলিশ জানায়, আট বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের গনেশপাড়া গ্রামের সবুজ চন্দ্রের সঙ্গে বিনতা রানীর বিয়ে হয়। দুই বছর পর কন্যা সন্তান জন্মের পর জীবিকা নির্বাহের জন্য ঢাকায় যাতায়াত শুরু হয় গৃহবধুর স্বামীর। গোপনে ২ বছর হলো আরেকটি বিয়ে করেন গৃহবধুর স্বামী সবুজ চন্দ্র। এরপর থেকে বাড়িতে আসা বন্ধ করে দেয় স্বামী সবুজ। এদিকে প্রায় এক বছর ধরে দেবর সুমনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন গৃহবধূ বিনতা রানী। ৩ মাসের অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন তিনি। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে গত ২০ মার্চ বৃহস্পতিবার দুই পরিবারের মধ্য বৈঠক হয়। বৈঠকে স্বামীকে তালাক দিয়ে দেবরের সঙ্গে বিয়ে দেওয়ার চাপ দেন। এটা সিদ্ধান্তের জন্য এক সপ্তাহ সময় নেয় বিনতা রানীর শ্বশুরবাড়ির লোকজন। বিনতা রানীর বাবা বুধুরাম জানান, সকালে মেয়ে ফোন করে খুব কান্নাকাটি করছিল। মোবাইলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ঘণ্টা খানেক পরে শুনতে পেলাম মেয়ে আর নেই। ছুটে গিয়ে দেখি মেয়ের মরদেহ বারান্দায় পড়ে আছে। মেয়েটা অনেক কষ্ট করেও সংসার করতে চাইছিল। পরিবারটি শেষ করে দিলো মেয়েটাকে।
পরেশ চন্দ্র অভিযোগ করে জানান, আমার বোনকে কৌশলে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল দেবর সুমন ও তার পরিবারের লোকজন। আমরা ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ নামিয়ে নেয় বারান্দায়। আমার বোনের পেটের বাচ্চা নষ্টের চেষ্টা করেছিল পরিবারটি। ব্যর্থ হয়ে মেরেই ফেলে। আমি দেবর-স্বামী-শাশুড়ি সহ জড়িতদের বিচার দাবি করছি।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ওসি শওকত আলী সরকার জানান, গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরকীয়া প্রেমিক দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে আটকের আগে ভাবির সাথে পরকীয়া প্রেম ও তার সঙ্গে মেলামেশায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কথা স্বীকার করেছেন সুমন চন্দ্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net