1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ওলামা পরিষদের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

ঈদগাঁওয়ে ওলামা পরিষদের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২৩ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

পাঠ্য পুস্তক সংস্কার কমিশনের সাবেক সদস্য রাখাল সাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি, সোহেল হাসান গালিব কর্তৃক রাসূল (সাঃ) কে অবমাননা এবং ফ্যাসিস্ট রেজিমের র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক বন্দী ধর্ষণের নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বাদে আছর ঈদগাঁও বাজার ও বাস স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ এ প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করে।

মিছিলটি বাজারের শাপলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে। পরে বাস স্টেশন চত্বরে গিয়ে সমাবেশ করে। বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আমীনুর রশিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এতে সংক্ষিপ্ত আলোচনা করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান আযাদ, সংগঠনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা কবির আহমদ, সহ সেক্রেটারি মাওলানা মুমিনুল হক জমিরী, সহ সেক্রেটারি হাফেজ রমজান আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা শামসুল হক আজিজী ও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

বক্তারা আল্লাহ ও রাসূলের অবমাননাকারী এবং ধর্ষণে জড়িত কর্মকর্তার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসব প্রতিরোধে আলেমরা দ্রুত ব্ল্যাসফেমি আইন বাস্তবায়নের দাবি জানান।
২৮/২/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net