1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি -মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি —মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার

আল হাসান মোবারক
স্টাফ রিপোটারঃ

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র ইফতার মাহফিল এক কথা বলেন।


গত ১৬ মার্চ ২০২৫ ইং জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে এ বক্তব্য
ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি। তারা অতি অল্প সময়ে অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে পারেন।
নির্বাচন যতদিন দেরি হবে তত বেশি তারা বাংলাদেশে বিরুদ্ধ ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিতে শুরু করবে। তার একই সঙ্গে তারা জঙ্গি ও উগ্র মনোভাব পোষণ সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে যাচ্ছে ।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net