1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পথশিশু ফাউন্ডেশন এর উদ্যোগের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

পথশিশু ফাউন্ডেশন এর উদ্যোগের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২০১ বার

এস কে সানি ( উত্তরা):

ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত।

কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে পথ শিশু ফাউন্ডেশন আয়োজন করলো পথ শিশুদের জন্য ঈদ উৎসব-২০২৫।

বুধবার (২৬ মার্চ) উত্তরায় ভুতের আড্ডা রেস্টুরেন্টে এই উৎসব উদযাপিত হয়।

এই আয়োজনে অংশ নেয় একশ’রও বেশি পথশিশু। এদিন শুধু শিশু নয়,শিশুদের সাথে উপস্থিত ছিলেন তাদের পিতা-মাতাও, পথশিশু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা।

তারা তাদের সময়, ভালবাসা ও আন্তরিকতা দিয়ে পথশিশুদের নিয়ে ঈদ আনন্দময় করে তোলে।

পথশিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, এই আয়োজন শুধু নির্দিষ্ট এক দিনের জন্য নয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয়ার একটি বার্তা। এটি একটি উদ্যোগ, যেখানে ভালবাসার বন্ধন গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ মোঃ মিজানুর রহমান অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন আফাজ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রাহাত খান বিপিএম, দৈনিক দিনকালের সিনিয়র কর্মকর্তা মো:আবু মুসা,উত্তরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম , অধ্যাপক শেখ মাহমুদ আলম, ভিন্নমাএা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ,উত্তরা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক ইয়াসিন মিয়া,বৈশাখী টিভির সাংবাদিক ফারজানা আফরোজ,
দক্ষিনখান থানা বিএনপি নেতা সবুজ সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ্ ইকবাল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,পথ শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, তিনি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোন পথ শিশু ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকুক আমরা চাই না।

আজ আমাদের ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার দিয়েছি। আগামীদিনে ৫০০ থেকে ১০০০ পথশিশুকে নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো।

উপস্থিত মঞ্চে সকল সম্মানিত মেহমানগন ফরিদ আহমেদ নয়নের এর মহতি উদ্যোগের জন্য প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net