1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রবাসী স্বপন হত্যা মামলার আসামি দুই সহোদর ভাই গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

তিতাসে প্রবাসী স্বপন হত্যা মামলার আসামি দুই সহোদর ভাই গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩১৮ বার

তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লা তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের প্রবাসী মোঃ স্বপন ভূইয়া (৩৯) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামিদের বোনের শ্বশুর বাড়ি একই ইউনিয়নের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মামলার ১নং আসামি ওমরপুর গ্রামের সামছুজ্জামানের ছেলে
মোঃ আসিফ (৩২) ও ৪নং আসামি মো: রাহিম বাবু (২৬)। স্বপন হত্যায় এ নিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ মো: শহীদ উল্যাহ।

জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর রাতে স্বপনকে ইয়াবা বিক্রি ও সেবন করার অভিযোগ এনে গ্রেফতারকৃত আসামি আসিফের নেতৃত্বে ১৫-২০ জনের কিশোর গ্যাং গ্রুপ বেধড়ক মারধর করে স্বপনকে গুরতর আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বপনের মৃত্যু হয়। এঘটনায় নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে তিতাস থানায় ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন।

এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদ উল্যাহ বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান দুই আসামিকে তাদের বোনের শশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net