1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীর ব্যাতিক্রমী গণসংযোগ পালন! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

মাগুরায় নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীর ব্যাতিক্রমী গণসংযোগ পালন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় বাংলা নববর্ষকে শুভেচ্ছা এবং মানবিক বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা শহরে সোমবার বিকেলে ব্যাতিক্রমী গণসংযোগ পালন করছে জেলা জামায়াতে ইসলামী।

গণসংযোগে নেতৃত্ব প্রদান করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ রকিবুল হাসান, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, সেক্রেটারী মাওলানা ফারুক আহমেদ,ওয়ার্ড আমীর অধ্যাপক মীর আকরাম আলী,ব্যবসায়ী নেতা মোঃ বেলাল হুসাইন, মোঃ রাশেদ হুসাইন, মোঃ নজির আহমেদ,মোঃশোয়াইব হুসাইনসহ জেলা ও শহর জামায়াত ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।
ভায়না মোড় থেকে গণসংযোগ শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কের দুই ধারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের কাছে একযোগে জামায়াতে ইসলামীর পরিচিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা বাসীর প্রতি আহবান সম্বলিত লিফলেটসহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/০৪/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net