1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ড তৈচালাতে গরুর ঘাস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সালিসি বৈঠক শেষে মারামারিতে আবুল কালাম (৫৪) নামে ১ জন নিহত ও ৭ জনের আহতের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, জনৈক সাদ্দাম হোসেনের একটি গরু পাশ্ববর্তী মর্তুজা আলমের জমির ক্ষেত নষ্ট করলে বিষয়টি নিয়ে সামাজিকভাবে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সালিসি বৈঠক হয়। সালিসদারেরা উভয় পক্ষের মধ্যে বিরোধপূর্ণ বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি করে দেন। উভয় পক্ষ সালিসি বৈঠক থেকে চলে যাওয়ার সময় রামগড় পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন বাদী পক্ষকে বলেন সামান্য ঘটনা আমাদের না জানিয়ে উপজেলার নেতাদের কেন জানানো হয়েছে এবলে তাদেরকে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। এসময় আরিফের বড়ভাই আফছার বাদীদের মারধর করতে গেলে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবুল কালাম আজাদ, সাদ্দমের ভাই শাহীন, শাহাদাত, শেফায়েত, আরিফ, আফসার, আমেনা বেগম ও নুরুল আলম খোকন আহত হন।
আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আবুল কালাম, শাহাদাতসহ তিনজনকে জরুরি চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আবুল কালম মারা যান।
মৃত কালামের স্ত্রী রেখা বেগম জানান, আমার স্বামীকে সালিসি বৈঠকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। বিচার শেষে আমার সামনেই স্বামীকে সাবেক পৌর কাউন্সিলর রহিম উল্যাহর ছেলে আফছার পিটিয়ে হত্যা করে। আমি স্বামী হত্যার বিচার চাই।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কেউ মামলা দায়ের করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net