1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলায় অবৈধভাবে নদীর জমি দখল করে বসতভিটা সহ ঘর-বাড়ি নির্মাণ করছে এক শ্রেণির মানুষ। এমন অভিযোগের ভিত্তিতে বসতভিটা সরিয়ে নিতে সাত দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।​ রোববার (২৭ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এই নোটিশ প্রদান করেন।​
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাগণ।​ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ জানান, এরই মধ্যে ঠাকুরগাঁও জেলা সদরের শুক নদীর সীমানা নির্ধারণ করা হয়েছে। আর সীমানা নির্ধারণের পর খতিয়ে দেখা গেছে, নদীর জমিতে অবৈধভাবে যারা দখল করে বসতভিটা স্থাপন করে বসবাস করছে, এমন ৩৪ জনকে আগামী ৭ দিনের মধ্যে বসতভিটা সহ ঘর-বাড়ি সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়েছে। আর এসব নোটিশ প্রদানের আগে কয়েকবার মৌখিকভাবেও বলা হয়েছে। কিন্তু তাতেও তারা সরে না যাওয়ায় আজ নোটিশ প্রদান করা হয়। নদীর সীমানায় বাড়ি-ঘর থাকলে নদীর গতিপথ বন্ধ হয়ে যাবে। এ কারণেই দ্রুত সময়ের মধ্যে তা অপসারণ করার নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে।​ ঘটনাস্থল পরিদর্শনের সময় ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা সদরের ওপর দিয়ে বয়ে চলা শুক নদীর সীমানা নির্ধারণ হওয়ায় নদীর জমি দখল করে অবৈধভাবে যে সব বাড়ি-ঘর স্থাপন করে বসবাস করছে, তাদেরকে দ্রুত অপসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে। তারপরও যদি নিজ উদ্যোগে সরে না যায়, তাহলে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে স্থাপনা অপসারণ করা হবে।​ তিনি আরও বলেন, পাশাপাশি বাকি নদীগুলোর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। সেই নদীগুলোর সীমানা নির্ধারণ সম্পন্ন হলে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net