1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন

মাগুরায় হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার

মেঃ সাইফুল্লাহ;

মাগুরার শ্রীপুরে জেলা যুবদলের নেতা মোঃ মিরান হোসেন হত্যা মামলায় নাকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহব্বত হোসেন ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা নেতা হাফিজার রহমান ও বিএনপি নেতা প্রিন্সের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ নিয়ে শ্রীপুর কুমার নদের ব্রীজের উপর থেকে শুরু হয়ে সরকারি মহেশ চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মিয়া সমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিরান হত্যা মামলায় বিএনপি নেতাদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে গত ৩০ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে মিরানকে স্থানীয় নাকোল বাজারে দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করলে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতির হলে তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরানের স্ত্রী টুম্পা পারভীন কেয়া বাদী হয়ে ১৯ জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইতোমধ্যে একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, মামলায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর, মাগুরা, ১৩.০৪.২৫

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net