1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে জামায়াতের ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সৈয়দপুরে জামায়াতের ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার

মো: জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা;

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিনব্যাপী সৈয়দপুর উপজেলা ও শহর শাখা এবং কিশোরগঞ্জ উপজেলা শাখার রুকনদের নিয়ে শহরের একটি স্কুলের হলরুমে এই আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম।

 

জেলা মজলিসের সূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, পরিচালনা করেন জেলা মজলিসের সূরা সদস্য নীলফামারী  শহর আমীর মো. আব্দুর রশিদ শাহ।

 

বিকেলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, চব্বিশের অভ্যুত্থানে ভারতীয় দালাল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন যুগের সুচনা হয়েছে। দ্বিতীয় স্বাধীনতার এই অনুকূল পরিবেশে ইসলামের আলোকে দেশ গড়ার সুবর্ণ সুযোগ এসেছে।

 

তাই আগামী জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরী করে জোটগতভাবে নির্বাচন করে তাহলে সুনিশ্চিতভাবে বিজয় আসবে। এতে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের নেতৃত্বে জাতি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক ও নীতিবানদের নিয়ে সরকার গঠন করা সম্ভব হবে। যে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা। আশা করি ইসলামী দলগুলোর জোট অচিরেই গঠিত হবে এবং সেক্ষেত্রে জামায়াতের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে ও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তারিখ -২৫/০৪/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net