1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী সদর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারেরসাথে সাক্ষাৎ করেছে আলী আহসান জুনায়েদের নেতৃত্বাধীন “জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম” এর প্রতিনিধিরা।

বুধবার দুপুরে জেলা সদর ও কবিরহাট উপজেলায় নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে নিহতদের কবর জেয়ারত করে তারা।

এই সময় উপস্থিত ছিলেন, নতুন প্ল্যাট ফর্মের ঢাকা জেলা দক্ষিণ এবং ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় সংগঠক ডাঃ জাহিদ হাসান, নোয়াখালী জেলার প্রধান সংগঠক শামীম ইউসুফ, নোয়াখালী জেলার সংগঠক মোশাররফ জাবেদসহ স্থানীয় সংগঠকবৃন্দ।

সাক্ষাৎকালে তারা শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “তাদের অবদান আমাদের আন্দোলনের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যাব।তাদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য আমরা আজীবন লড়াই করে যাবো”।

সংগঠকরা জানান,এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুদ্ধারের জন্য কাজ করা হবে। বাংলাদেশের পরবর্তী রাজনীতি যেন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে হয় সেটা নিশ্চিত করা হবে।

শহীদ আবু রায়হান এবং শহীদ মামুন হোসেনের পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আশা করি, আমাদের সন্তানদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং তাদের স্বপ্ন পূরণের জন্য সবাই একসাথে কাজ করবে।”
সাক্ষাৎ শেষে শহীদদের স্মরণে কবর জেয়ারতের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net