1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৪৫ বার

পৃথিবীতে জ্ঞান চর্চার মতো ভালো কাজ আর কিছুই নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর বেনু মাধব দে বলেছেন, পৃথিবীতে জ্ঞান চর্চার মতো ভালো কাজ আর কিছুই নেই। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সে জ্ঞান চর্চার জায়গা। যার পবিত্রতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। রাজনীতি মুক্ত রাখতে হবে প্রতিষ্ঠানকে, ব্যবসায়ীক মনোভাব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ না করার আহবান জানান তিনি। বৃত্তির মাধ্যমে মেধাকে সম্মানিত করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্তদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে বৃত্তির পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিজয় ধরে রাখা কঠিন কাজ। প্রতিটি প্রতিযোগিতা আমাদেরকে নিয়ম-কানুন, শিষ্টাচার, সময়ানুভূতিতাসহ ২৫টি বিষয়ে শিক্ষা দেয়। নারী শিক্ষা দিন দিন পিঁছিয়ে যাচ্ছে। নারীরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট থাকতে হবে। শিক্ষার পাশাপাশি চিত্র বিনোদন, সৃজনশীলতা বৃদ্ধি করে। নিজেদের মধ্যে সেইগুণাবলী সৃষ্টি করতে হবে। বাংলাদেশের মতো কোন দেশে এতো মাদক নেই, মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদেরকে এর থেকে পরিত্রাণ পাওয়ার পথ খুঁজতে হবে। মোবাইল প্রযুক্তি ব্যবহার শিক্ষা জীবনে খুব প্রয়োজন, এর থেকে ভালো দিক গ্রহণ করতে হবে। এক সময় মোবাইলের মাধ্যমে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠেবে। শিক্ষক বা প্রতিষ্ঠানে যাওয়া তেমন প্রয়োজন হবে না। তাই এর সৎ ব্যবহার করে নিজেদেরকে উচ্চ শিক্ষা গ্রহণ করে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
গতকাল ১০ মে (শনিবার) দুপুরে চন্দনাইশ বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, উম্মুল বশর, ডা. আবদুল ওয়াজেদ মাহমুদ, খুরশিদ সুলতানা, শিরিন মাছউদ, আবদুল মৃগণী মনছুর স্মৃতি
বৃত্তি প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী, কৃষিবিদ আবদুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর বেনু মাধব দে, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী নাজমুন মাহফুজ, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী সানু, ইয়াছমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আবদুল মাছউদ চৌধুরী, হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, ফেরদাউসুল ইসলাম খাঁন, আবুল কাশেম (ম্যাক), অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. শফি উল্লাহ খান, খায়ের ইবনে সাঈদ। প্রভাষক সাদিয়া ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ খালেদ মাহমুদ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, মেধাবী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

এস.এম.জাকির।
১০/৫/২০২৫খ্রী.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net