1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮৬ বার

মুহা. ফখরু


দ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সেবাগ্রহীতাদের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত দুইজন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুইজন হলেন: মুন্সীরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান। শুক্রবার (৯ মে) দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের অভিযুক্ত এই দুই কর্মকর্তা সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছেন। টাকা ছাড়া তারা কোনো কাজই করতেন না। সাম্প্রতিক সময়ে তাঁদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ঘুষ নেওয়ার অভিযোগটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে তিনি গত ৭ মে এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন এবং এ বিষয়ে বিধি মোতাবেক কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার (৭ মে) মুন্সীরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহকারী মো. মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। দুজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন জানান, সরকার বর্তমানে ভূমি সেবাকে পুরোপুরি ক্যাশলেস করেছে। নামজারি কিংবা ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবা এখন অনলাইনে সম্পন্ন করা যায়। এ অবস্থায় ভূমি অফিসে কোনো ধরনের নগদ লেনদেনের সুযোগ নেই।

ইউএনও আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে এবং তাদের অফিসে আরও কেউ এমন অনিয়মে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা

 

হচ্ছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net