1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট আটক ২ জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট আটক ২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৪৩ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার কানি কশালগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসার ভিতর ঢুকে সন্ত্রাসী কায়দায় বাড়ি-ঘরে হামলা-ভাঙচুরের পর ২ জনকে এলোপাতাড়ি কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে রবিউল ইসলাম ও তার সহযোগীরা।  জানা গেছে, বাড়ির ভিতর ঢুকে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রবিউল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী ইয়াসমিন বেগম কে সঙ্গে নিয়ে তার বড় ভাবি মর্জিনা বেগকে বেধর মারপিট করে ও শ্লীলতাহানি উদ্দেশ্যে পড়নের শাড়ি, ওড়না টানা হেচড়া করে ছিড়িয়ে ফেলে বিবস্ত্র করে। পরক্ষণে রবিউলের পিতা দেখতে পেয়ে বাধা নিষেধ করলে রবিউল তার নিজ পিতাকে বেধর মারপিট করে বলে জানান , আব্দুল সোবাহান।

এ ঘটনায় ৫ মে ২০২৫ মর্জিনা বেগম বাদি হয়ে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। পরে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তভার   রুহিয়া থানা পুলিশকে দেয়। পরবর্তীতে  রুহিয়া থানা পুলিশ গত ১৬ মে সরেজমিন তদন্ত করতে গেলে রবিউল ইসলাম আরো ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই মো: শাঈদ পারভেজকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছোড়া দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কোপ দিয়ে গুরুতর জখম করে। পরে শাঈদ পারভেজ এর বড় ছেলে মুন্না ইসলাম হোট্টোগোল শুনতে পেলে দেখতে গিয়ে দেখেন তার বাবাকে রবিউল সহ অন্যান্য সহযোগীরা রক্তাক্ত জখম করে ফেলে রেখে রামদা দিয়ে কোপাইতে থাকে। মুন্না তার বাবাকে মারধর থেকে বাঁচাতে গেলে রবিউলের হুকুমে তার সহযোগীরা মিলে মুন্নাকে বেধর মারপিট করে হাত পা ভেঙে দেয়। সেই সময় রবিউলের আপন পিতা আব্দুল সোবাহান আবারো বাধা নিষেধ করলে সে পিতাকেও মারপিট করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে  ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে আব্দুল সোবাহান নিরুপায় হয়ে গত ১৮ মে ২০২৫ (১), রবিউল ইসলাম(৩৫)( ২), ইয়াসমিন আক্তার (২৮)( ৩) ,আইনুল হক (৪). রশিদা বেগম( ৫). জাকির হোসেনকে বিরুদ্ধে বাদি হয়ে রুহিয়া থানায়  মামলা দায়ের করেন যার মামলা নং- ০৬। রুহিয়া থানার এস আই সুলতান আলী অভিযান চালিয়ে গত ২২ মে বৃহস্পতিবার রবিউল ও তার স্ত্রী ইয়াসমিনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এ ব্যাপারে বাকি আসামীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ, কে, এম নাজমুল কাদের বলেন, বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net