1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেয় আদালত। ৫ মে সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মোছা: রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ৫ মে
সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপরে আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুজনের আইনজীবী এ্যাড. ফজলে রাব্বী বকুল বলেন, মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি। তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় গত ২২ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা। সাবেক এমপি সুজনকে ৪র্থ এবং তার বাবা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। অন্যদিকে সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা এ্যাড. মওদুদ আহমেদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। এ মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net