1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৫০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চৌরঙ্গী বাজার থেকে লাহিড়ীহাট যাওয়ার রাস্তায় লংকাপুর মুহুরীপাড়া এলাকায় ৫ মে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপক চন্দ্র (৩৫) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার দক্ষিণ সেনিহারী গ্রামের অরুন চন্দ্র রায়ের ছেলে। আহত নিলয় চন্দ্র রায় (২৫) ও হৃদয় চন্দ্র রায়(১৯) একই পরিবারের। নিহত দীপক ও নিলয় চাচাতো ভাই ও মোটরসাইকেল চালক হৃদয় ভাতিজা। নিহত দীপকের চাচা বরুন চন্দ্র রায় বলেন, ‘দুপুরে ৩ জন মোটরসাইকেলের পিছনে উঠে লাহিড়ী এলাকায় আত্মীয়দের বাড়িতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে যাচ্ছিলেন। লংকাপুর মুহুরীপাড়া এলাকায় বালুবাহী ট্রাক্টরকে অভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান চাকার নিচে। এতে ঘটনাস্থলে মারা যায় দীপক।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হরিবাসরের অনুষ্ঠানে দাওয়াত দিতে মোটরসাইকেলে লাহিড়ী বাজারের দিকে যাচ্ছিলেন ৩ যুবক। এ সময় রাস্তায় অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাক্টরের নিচে পড়ে যান। এতে মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী দীপক চন্দ্র। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক সহ ২ জন।
মোটরসাইকেল চালক হৃদয় জানান, ট্রাক্টরের পেছনের লোহার হুক লেগে আমরা ৩ জনে পড়ে যায়। ট্রাক্টরের পেছনের চাকা আমার পা ও দীপক কাকার বুকের ওপরে চাপা দেয়। ঘটনাস্থলে চাচা মারা যায়। আমরা ২ জনে আহত হয়েছি। এ ঘটনায় বালুবাহী ট্রাক্টর ও চালক ফরহাদকে আটক করে রেখেছেন স্থানীয়রা।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net