ঢাকা   ০৬:৪৪:২৫ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

যুদ্ধের দামামা, ভারত-পাকিস্তানে মৃত্যু বেড়ে ৩৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্যামল বাংলা ডেস্ক:

ভারত পাকিস্তান যুদ্ধে এ পর্যন্ত অন্ত্যত ৩৬ জনের মৃত্যুর খবর জানা গেছে।

চলমান উত্তেজনা প্রশমনে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

জোটের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি সাংবাদিকদের বলেছেন, “আমরা উভয় পক্ষকে সংযত থাকতে এবং উত্তেজনা কমাতে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সংঘাতের দরকষাকষি, ঐকমত্য এবং স্থায়ী শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা ইউরোপীয় ইউনিয়ন পুনর্ব্যক্ত করছে।”

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো চলমান সংকট নিয়ে ভারত ও পাকিস্তানের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন।

পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আরটি এক প্রতিবেদনে বলেছে, মস্কো দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তেহরান এর আগে মধ্যস্থততা করতে চেয়েছিল।

ভারতের হামলার নিন্দা জানিয়ে তুরস্ক একে ‘উস্কানিমূলক পদক্ষেপ’ বলে বর্ণনা করেছে। বেসামরিক ব্যক্তি ও বেসামরিক অবকাঠামোকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে বলে মনে করে আঙ্কারা।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি