1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৭২ বার

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে সভাপতি একাদশকে হারিয়ে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক একাদশের মধ্যে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতি একাদশের দায়িত্বে ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক একাদশের দায়িত্ব ছিলেন বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

টুর্নামেন্টে সভাপতি একাদশ টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে সাধারণ সম্পাদক একাদশ ব্যাটে নেমে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানের টার্গেট দেয় সভাপতি একাদশকে। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয় সভাপতি একাদশ। এতে ৪৭ রানের ব্যাধানে পরাজিত হন সভাপতি একাদশ। খেলায় ১৬ বলে ৩৫ রান ও ১ উইকেট নিয়ে (ম্যান-অফ-দ্যা ম্যাচ) হন ইমাম হোসেন এবং ৩ ওভার বল করে ৪ উইকেট পেয়ে সেরা বোলার হন রকিবুল হাসান রকি।

আল আকসা ডেভেলপার কোম্পানির সৌজন্যে এ খেলাতে আম্পায়ার এর দায়িত্ব ছিলেন রাহিম, রাকিবুল ও প্লাবন।

এ সময় রেডার সভাপতি ও আল আকসার স্বত্বাধিকারি মিজানুর রহমান কাজী, রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব কাজী শাহেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক জাবিদ অপু ও সিনিয়র সাংবাদিক ক্রীড়াবিদ কবির তুহিন অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷
সভাপতি একাদশে ছিলেন, রকিবুল হাসান রকি, শফিকুল আলম ইমন, সুইট, মাহিন, পাপন, মনোয়ার, শরিফুল ইসলাম, আলফাজ হোসেন, শাহাদাত, আক্তার হোসেন হিরা, মিজানুর রহমান, নেহাল, নাজমুল এবং সাধারণ সম্পাদক একাদশে ছিলেন, ইমাম হোসেন, লিয়াকত হোসেন, পিন্টু, মামুন, মেহেদী, আল আমিন হোসেন, আসগর আলী সাগর, মোস্তাফিজ জীবন, শাহীনুর রহমান সোনা, ইসরাফিল, বাশার, বাবু, মোহন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net