1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিরোপার লড়াইয়ে লড়বে ম্যানইউ-টটেনহ্যাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

শিরোপার লড়াইয়ে লড়বে ম্যানইউ-টটেনহ্যাম

ইউরোপা লিগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬২ বার

নিজস্ব প্রতিবেদক :

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। একটা সময় ইংলিশ ফুটবলে এককভাবে আধিপত্য চালিয়েছিল ক্লাবটি। তবে বর্তমানে হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ম্যানইউ। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের বর্তমানে দলটির অবস্থান ১৫ নম্বরে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর খুব একটা আলোচনা হচ্ছে না ক্লাবটিকে নিয়ে। দলের এমন অবস্থায় হতাশ ম্যানইউ সমর্থকরা। 

তবে এত হতাশার মাঝেও খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইডেট। দলটি নিশ্চিত করেছে ইউরোপা লিগের ফাইনাল। সেই সঙ্গে তাদের সামনে সুযোগ রয়েছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালে ফিরতি লেগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড।

এর আগে প্রথম লেগে বিলবাওয়ের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় নিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল রুবেন আমোরিমের শিষ্যরা। এবার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সফরকারী বিলবাওকে ৪-১ (৭-১) গোলে উড়িয়ে পুরোপুরিভাবে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ইউনাইটেড। এই নিয়ে তৃতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো দলটি। এর আগে সবশেষ ২০২১ সালে এই লিগের ফাইনাল খেললেও ভিলারিয়ালের বিপক্ষে হারে শিরোপা ছোঁয়া হয়নি ইংলিশ ক্লাবটির।
তবে এবার যে কোনো মূল্যে সমর্থকদের শিরোপা উপহার দিতে চান মানইউ বস রুবেন আমোরিম। তিনি বলেন, ‘কোচ হিসেবে শিরোপা জয়ের জন্য অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, এমনকি শিরোপাও। এটা এমন অনুভূতি যে, আমরা ভালো কিছু করতে পারি, আমাদের ভক্তদের কিছু দেওয়ার অনুভূতি, বিশেষ করে এই ধরনের মৌসুম শেষে। তাহলে, এটা কেবল আগামী বছর চ্যাম্পিয়নস লিগ খেলা নয়। এই অনুভূতি কি এই অনুভূতি যে, আমরা সবকিছু পরিবর্তন করতে পারি। ফাইনালের কারণে আমি ইতিমধ্যেই চাপে আছি। যদি আমরা এটা না করি, তাহলে এর কোনো মানে হয় না। আমরা যে কোনো মূল্যে শিরোপা জিততে চাই।’
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বোডো/গ্লিমটের বিপক্ষে মাঠে নেমেছিল টটেনহ্যাম। সেই ম্যাচে বোডো/প্লিমটকে ২-০ (৫-১) গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টটেনহ্যাম। ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে লড়বে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইডেট-টটেনহ্যাম। আগামী ২১ মে রাতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই নিয়ে ৪১ বছর পর আবারও ইউরোপা লিগের ফাইনাল খেলবে টটেনহ্যাম। এর আগে সবশেষ ১৯৮৪ সালে এই লিগে ফাইনাল খেলছিল টটেনহ্যাম। সেবার বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখেষ্টকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংলিশ ক্লাবটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net