1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত 

জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪২ বার

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে ব্রাজিলের ফিফা বিশ্বকাপ স্কোয়াড। ভক্ত-সমর্থক ও ব্রাজিলের ফুটবলের সাবেক ও বর্তমান সতীর্থদের অনুরোধকে গুরুত্ব দিয়ে স্কোয়াডে রাখা হয়েছে দেশটির হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করা তারকা নেইমার জুনিয়র।

 

দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ দিয়ে সেলেসাওদের দলে ফিরতে যাচ্ছেন নেইমার। ২০২৩ সালের পর প্রথমবার ব্রাজিল দলে জায়গা পেলেন তিনি। এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ।

 

৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি।

 

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’- তে স্কোয়াড ঘোষণার সময় নেইমারের নাম উচ্চারণ করা হলে সমর্থকদের উচ্ছ্বাসে পুরো পরিবেশ মুখর হয়ে ওঠে।

 

 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড।

 

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

 

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)।

 

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা)।

 

মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।

 

ফরোয়ার্ড: এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net