1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে আগুনে ২১ বসতঘরসহ  সর্বস্ব পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ  ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের পাশে চেয়ারম্যান আলমগীর তাজ জনি চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্য প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে দূর্গতদের মাঝে ছুটে এলেন প্রতিমন্ত্রী মীর হেলাল নোয়াখালীতে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ, চৌধুরীহাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে  মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ!

সৈয়দপুরে আগুনে ২১ বসতঘরসহ  সর্বস্ব পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৭৩ বার

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি হিন্দুপাড়া (ঋষিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে একটা হিরো মোটর সাইকেল (১১০ সিসি) নগদ ২ লাখ টাকা, স্বর্ন ৩ ভরি, আসবাপত্র, ধান-চালসহ প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী এবং স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ওই এলাকার পাতাসী বেগমের বাড়ির সিলিং ফ্যানের সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই তা আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আরও প্রায় ৫০ টি বসতঘর রক্ষা পায়।

সবচেয়ে ক্ষতিগ্রস্তরা হলেন, শ্রী বুচু ঋষির ছেলে শ্রী দানেশ ঋষি, বৈকান্ঠো ঋষির ছেলে রবি ঋষি এবং তার ৪ ছেলে বিমল ঋষি, জয়দেব ঋষি, তপন ঋষি ও তাপস ঋষি, আওদিয়ার ছেলে রাম বাবু, খগেশ্বরের ছেলে সুজন ঋষি, লালচানের ছেলে সুরেশ ঋষি। এছাড়া জয় নামের একজনেরই নগদ ১০ লাখ টাকা ভস্ম হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন ২ ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। উত্তরা  ইপিজেড ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ক্ষতি নির্ধারণ করবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।

তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ২১ টি বসতঘর পুড়ে গেছে। তবে সময়মতো আমরা সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় আরও ৫০ টি বসতঘর রক্ষা পেয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে তদন্ত করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। রাতে হালকা বৃষ্টি হলেও সকাল থেকে থেমে থেমে চলছে ভারি বর্ষণ। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় শতাধিক মানুষ দূরাবস্থায় নিপতিত হয়েছে। একে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার উপর মাথা গোঁজার ঠাঁই না থাকায় বৃষ্টির কারণে করুণ পরিস্থিতির শিকার হয়েছে। সব মিলিয়ে চরম মানবেতর হয়ে পড়েছে তাদের দিনাতিপাত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net