1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাকিস্তান সিরিজ অনিশ্চিত, আরব আমিরাতে যাবে বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

পাকিস্তান সিরিজ অনিশ্চিত, আরব আমিরাতে যাবে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৮৭ বার

নিজস্ব প্রতিবেদক :

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিকল্পনা হাতে নিয়েছিল বিসিবি। প্রস্তুতি হিসেবে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। তবে সেই সিরিজ এখন শঙ্কার মুখে।

ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাব বেশ ভালোই পড়েছে ক্রিকেটে। বিশেষ করে এশিয়ার ক্রিকেটে লেগেছে বড় ধাক্কা। যেখানে সবচেয়ে বেশি ক্ষতির মুখে বাংলাদেশ। চলতি বছরেই উভয় দেশের সাথেই ছিল তাদের খেলা।

ভারত সিরিজ নিয়ে নানা গুঞ্জন থাকলেও, তা মাঠে গড়ানোর সময় আছে বেশ। আগামী সেপ্টেম্বরে দেখা হওয়ার কথা ছিল দু’দলের। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা ছিল চলতি মাসেই।

সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ মে পাকিস্তানে পা রাখার কথা ছিল টাইগারদের। তবে যুদ্ধের তীব্রতায় এই সিরিজ এখন হুমকির মুখে।

পিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ২৫ মে, ২৭ মে, ৩০ মে, ১ জুন ও ৩ জুন। কিন্তু সফরটি নিয়ে শঙ্কা যেন কাটছেই না। গতকাল শনিবার বোর্ড মিটিং করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।

বিসিবির পক্ষ থেকে অবশ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

বিসিবি বিবৃতিতে বলেছে, ‘আসন্ন পাকিস্তান সফর নিয়ে দুই বোর্ডের মাঝে আলোচনা চলমান আছে। বিসিবি জোর দিয়ে জানাচ্ছে যে খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সাথে নেয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা হবে।’

পাকিস্তান সফররের আগে অবশ্য দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি যুক্ত করেছিল বিসিবি। পাকিস্তান সফর বাতিল হলে সেই সিরিজও বাদ পড়তে পারে ধারণা ছিল অনেকের।

তবে বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়েই আরব আমিরাতে যাবে বাংলাদেশ। জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ ও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল পূর্বনির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে, যা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net